1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল ও ডাল এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যান্যদের মাঝে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
এতে চারটি পরিবারের বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost