
সারা বাংলাদেশে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসবাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় পাঁচবিবি পৌরসভার আয়োজনে, আজ ১২ ই সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একই সাথে মশক নিধন ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
পাঁচবিবি পৌরসভা ও বিডি ক্লিনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন,উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ মানসুরা আক্তার,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বি আর ডিবির চেয়ারম্যান প্রভাষক সাইদুর রহমান, পাঁচবিবি লাল বিহারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ও পৌর কর্মকর্তা-কর্মচারিসহ স্কাউটের ছাত্র-ছাত্রীবৃন্দ।
শেষে উপজেলা পরিষদ চত্বরের ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন ও জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
তিনি বলেন,আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রসহ চারপাশের ময়লা আবর্জনা ঝাড়,জঙ্গল,ময়লাযুক্ত জমানো পানি পরিষ্কার রাখুন এবং ডেঙ্গু প্রতিরোধে অন্যকে সচেতন করুন।
Leave a Reply