
বগুড়ার শিবগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আমিনুল ইসলাম (৫৪) নামের পাঁচবিবির এক কুখ্যাত মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বগুড়া জেলার শিবগঞ্জ ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় আমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে৷
Leave a Reply