1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

‎পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে ৩জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় ৩ জনকে দন্ডিত করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শফির উদ্দিনের পুত্র মোঃ আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম (৫২) ও রামনগর গ্রামের হবিবরের পুত্র আব্দুল মতিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost