1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

পাঁচবিবির কয়া সীমান্তে বিজিবির বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তর, বিজিবির বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান, বিজিবিএম, এমপিবিজিএম, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, পিবিজিএমএসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। ক্যাম্পেইনে সীমান্ত এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ৭ শতাধিক স্থানীয় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost