1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

‘চলো অভ্যাস বদলাই’—এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ও মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম সিরাজুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এ.কে.এম আশিকুল হক মানিক। এ ছাড়া স্কাউট সদস্য, স্থানীয় সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost