1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ফুলপুরে আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্বোধন

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে আয়কর ও ভ্যাট সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইলের ব্যক্তিগত আয়কর ও ভ্যাট পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ট্যাক্সবারের আহ্বায়ক অ্যাডভোকেট মীর আফজালুর রহমান পান্নু, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মাহাবুবুর রহমান মোস্তফা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান সোহেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নতুন এ কেন্দ্র থেকে ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost