
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা মিসবাহুল উলুম ক্বওমী এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমীর হিফজ ও নূরানী বিভাগের নতুন ৩ তলা ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাহিলি আজিজীয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল ওহহাব। ভিত্তিস্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র-যুগ্ম আহবায়ক জননেতা মোঃ মাসুদ রানা প্রধান।
মাদ্রাসার উন্নয়নকল্পে জেলা পরিষদের পক্ষ থেকে তিনি ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী, নয়ন প্রধান, হযরত আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন বাগজানা মিসবাহুল উলুম ক্বওমী এতিমখানা মাদ্রাসা ও নূরানী একাডেমীর কর্তৃপক্ষ।
Leave a Reply