1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়া মৌজায় শত বছরের স্বত্ব ও দখলে থাকা জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রোববার বেলা ১১টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাহিরচাপড়া এলাকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শফিকুল ইসলাম, সোয়েল বাসার, বাবুল মিয়া, স্বর্ণা আক্তার ও রোকেয়া বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আনোয়ারুল ইসলাম সাগর, আল-আমীন, ওয়াজেদ আলী ফকির ও ফেরদৌস কবির রুমেলসহ একটি প্রভাবশালী মহল জোরপূর্বক তাদের জমি দখলের পাঁয়তারা করে আসছে দীর্ঘদিন যাবৎ।

এরই মধ্যে ওই জমির পুকুর থেকে মাছ লুটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা। তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রতিকার মেলেনি। ফলে পরিস্থিতি দিন দিন সংঘাতের দিকে যাচ্ছে। এ অবস্থায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিল বের করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost