1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের বহনকারী কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত দাবি করেন, পদযাত্রা চলাকালে দলের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এনসিপির নেতা-কর্মী ও ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।

সালেহ উদ্দিন সিফাত করেন, হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমও আহত হয়েছেন। এ ছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সালেহ উদ্দিন সিফাতের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শুধু মাইক্রোবাসে ভাঙচুরই চালায়নি, সেখানে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে। এ ঘটনার একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য বা আইন-শৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost