
যখন বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে সন্তান মাদকাসক্ত হয়ে দিশেহারা হয়ে পরছে। তখন অসহায় মা জননী নিজ সন্তানকে ভালো রাখতে আইনের হাতে তুলে দিলেন। সে মাদক সেবক হিসেবে সকলের পরিচিত ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজারের মারুফ হাসান হৃদয়। সে দীর্ঘ দিন যাবত ড্যান্ডি নামের একধরনের মাদকে আসক্ত ছিল, মাদকাসক্ত স্বামীকে মাদক থেকে ফেরাতে না পেরে তার স্ত্রীও সন্তান নিয়ে তাকে ছেড়ে চলে যায় স্বামী পরিত্যক্তা তার অসহায় মা মালেকা খাতুন তার উশৃংখল কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে সচেতন মহলের কাছে সহযোগিতা চাই।
পরে তাকে শনিবার (২৫ জুলাই) সকলের সার্বিক সহযোগিতায় তাকে মাদকাসক্ত অবস্থায় নিজ বাড়ি থেকে আটক করে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ তাকে আটক করে ফুলপুর নিয়ে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রার শফিকুল ইসলাম মাদক সেবনের বিষয়টি তাকে জিজ্ঞাসা বাদ করলে সে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন । পরে তাকে মাদকের নিয়ন্ত্রণ আইনে এক বছরের কারাদণ্ড সহ ২০০ টাকার অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, মাদক সেবনকারী মোঃ মারুফ হাসান হৃদয় (৩২) উপজেলার বওলা গ্রামের আ: ছালাম তালুকদার ও মালেকা খাতুনের ছেলে। সে নেশা করে প্রায় সময়ই পরিবারের সদস্যদের ওপর নানা নির্যাতন চালাতেন। তার পরিবারের অভিযোগে তাকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আসামি কে পরোয়ানা মূলে জেলা কারাগার ময়মনসিংহ প্রেরণ করা হয়েছে।
Leave a Reply