1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা প্রদান

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বালিঘাটা ইউনিয়নে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মেয়র পদপ্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎‎আজ ৯ই আগস্ট রবিবার বেলা ১১ টায় কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে যান নবনির্বাচিত সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীগণ তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

‎এ উপলক্ষে বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে শিক্ষকদের সাথে পরিচিতি ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎‎সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নাজমুছ ছায়াদাত মোল্লা।
‎প্রধান অতিথির বক্তব্য রাখেন,নবনির্বাচিত সভাপতি শামীম হোসেন মন্ডল। তিনি বলেন,শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়মিত স্কুল আসতে হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে আরো আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের ভবন নির্মাণ করায় এখন আমার মূল লক্ষ্য। ইতিমধ্যে তালিকা দেওয়া হয়েছে শুধু ভবন নির্মল হলেই স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অভিভাবকদের আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ দুটোই ফিরে আসবে।

‎এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্নু সম্পাদক আল ইমরান মন্ডল,,বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, অভিভাবক সদস্য মোঃ শাহিন আলম, বালিঘাটা ইউনিয়নের মহিলা মেম্বার খালেদা আক্তার বিজলী, ইউপি সদস্য মোঃ আবু হোসেন,বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, সহকারী প্রধান শিক্ষক রোকসানা খাতুন ও সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost