
ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার (২ আগস্ট ) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, কুদরত আলী, ওয়াজেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বৈষম্য আন্দোলনে নিহত কৃষক সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply