1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে দানেজপুর কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. খালেক চৌধুরী (লেবু)।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে পৌরবাসীর জন্য একটি ডায়াগনস্টিক সেন্টার চালু করবেন। পাশাপাশি হেলথ কার্ডের মাধ্যমে পৌরবাসীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, পৌরসভার শিক্ষিত তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং অসহায় নারীদের সেলাই মেশিন ও গবাদিপশু প্রদান করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৌরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগে নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হবে। এছাড়া ভঙ্গুর রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, বণিক সমিতির নেতা ছানোয়ার হোসেন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ, ওয়াজেদ আলী, লিটু, কামাল হোসেন, যুবনেতা লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় উপস্থিত বক্তারা মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলের প্রতি সমর্থন জানান এবং আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost