
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের অভিযানে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিখ্যাত মাদক ব্যবসায়ী ফটু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
৩১জুলাই শুক্রবার রাত ১০টার পরে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ তামবিরুল ইসলামের দিকনির্দেশনায় , থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযানে মোহাম্মদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত,আজিজুর রহমানের ছেলে ফরিদমন্ডল( ফটু)কে মোট ২৫(পচিশ)পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর থানার ওয়ারেন্ট রেজিস্টার পর্যালোচনা করিয়া বর্ণিত আসামীর নামে অত্র থানায় দুইটি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানা মুলতবি পাওয়া যায়।
পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, মাদকের বিষয় থানার পুলিশ জিরো টলারেন্স, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের গ্রেফতার করে পাঁচবিবি উপজেলা কে মাদক মুক্ত করার সব ধরনের প্রস্তুতি পুলিশের রয়েছে,
উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply