1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে বাগজানা দি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডলকে সংবর্ধনা দেয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক। উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, কোকতাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, অভিভাবক সদস্য নির্মল চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রদীপ কুমার প্রামাণিক ও এ এন এম সাখাওয়াত হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল ইমরান মন্ডল, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সভাপতি মোঃ শামীম হোসেন মন্ডলকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

‎সংবর্ধনার জবাবে মোঃ শামীম হোসেন মন্ডল বলেন, “বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এ এলাকার শিক্ষার অন্যতম বাতিঘর। আপনারা যে দায়িত্ব আমার ওপর অর্পণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। শিক্ষার মানোন্নয়ন, শতভাগ পাসের হার নিশ্চিত করা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।

‎তিনি আরও বলেন, “শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে উপজেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শিক্ষকদের পাঠদানে সর্বোচ্চ আন্তরিক হতে হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, বাল্যবিবাহের শিকার না হয় এবং মাদকের প্রতি আসক্ত না হয়—সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমাকে জানালে আমি সর্বাত্মক সহযোগিতা করব।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক জানান, বর্তমানে বিদ্যালয়ে ৫ শতাধিক শিক্ষার্থী এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

‎ সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
‎উল্লেখ্য, গত ২৩ জুলাই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত আদেশে বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। Intermediate and Secondary Education Ordinance, 1961-এর ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে গঠিত এ কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost