1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি থানা পুলিশের হাতে গ্রেফতার।

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী গ্রেপ্তার হয়েছে।

৬ই আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনঃ-

পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩৯) এবং কড়িয়া গ্রামের মৃত হোসেন চৌধুরীর ছেলে রেজাউল হোসেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, আলমগীর হোসেন একটি জিআর মামলায় আদালত কর্তৃক ৫ (পাঁচ) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।

অন্যদিকে রেজাউল হোসেন একটি জিআর মামলায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাদের বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost