1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

নকলায় জমি সংক্রান্ত বিরোধে হামলায় সেনা সদস্যের বাবা গুরুতর আহত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

শেরপুরের নকলায় দীর্ঘদিনের জমির বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে সেনাসদস্য সোহানুর রহমানের বাবা তারাক উদ্দিন গুরুতর আহত হয়েছেন।

সম্প্রতি উপজেলার চর অষ্টধর ইউনিয়নের রেহাই অষ্টধর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের জমিতে ধান রোপণে বাধা দেয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তারাক উদ্দিনের ওপর হামলা করা হয়।

তারাক উদ্দিনের স্ত্রী মোছা. শিরীন আক্তারের অভিযোগ, মোহাম্মদ আলী ও জয়নাল আবেদীন এর নেতৃত্বে ভাড়াটে কিশোর গ্যাংয়ের সদস্যদের মাধ্যমে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

হামলায় গুরুতর আহত তারাক উদ্দিনকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মাথা ও হাতে সেলাই দেওয়ার পাশাপাশি প্লাস্টার করা হয়েছে।

তার ছেলে সেনাসদস্য সোহানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে। ৪০ বছরের অধিক সময় ধরে চাষ করে আসা জমিতে এভাবে হামলা ও দখলের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। বিভিন্ন সালিশ ও আইনি পর্যায়ে তারা এখন পর্যন্ত জমির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।”

তিনি আরও বলেন, “দেশ ও মানুষের নিরাপত্তার জন্য একজন সেনাসদস্য হিসেবে জীবন দিতেও প্রস্তুত। অথচ নিজের পরিবারই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা রয়েছে।”

এ ঘটনায় শিরীন আক্তার নকলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost