1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বিএসএফের হাতে বাংলাদেশি আটকের জেরে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছেন স্থানীয় বাংলাদেশিরা। আটক বাংলাদেশি নাগরিককে ফেরত না দেয়া পর্যন্ত ওই ভারতীয়কে ছাড়া হবে না বলে দাবি করছেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ইতোমধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা। ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কানে শুনতে পান না, ঠিকমতো চলতেও পারেন না। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে ফিরিয়ে দেব।’

এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্রের তথ্যমতে, আটক বৃদ্ধ তমিজ উদ্দীনকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost