1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে “এসডিএস” এনজিওর আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২৬ পালন করা হয়। নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় রবিবার সকালে এসডিএস অফিস থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে আবারও অফিস মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়।

আদিবাসী ধাত্রীদের সম্মাননা-জীবন ও কল্যাণের সুরক্ষা” প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী রিনা রাণী মাহাতো। সভায় বক্তব্য রাখেন এসডিএসের মনিটরিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ রাজিবুল হাসান, প্রকল্পের হিসাব সহকারী মোঃ আজাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার প্রশিক্ষক মোঃ রবিউল ইসলাম ও অফিস সহকারী এম সাখাওয়াত হোসেনসহ উপজেলার আদিবাসী নারী-পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost