1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি ৩৯

জুবায়ের খন্দকার, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

ময়মনসিংহ নগরীতে পুরোনো একটি গ্যাস সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে গ্যাস ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক গণমাধ্যমকে জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে গ্যাস নির্গত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি।

জবায়দুল হক জানান, গ্যাস ছড়িয়ে পড়ার কারণে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দারা শ্বাসকষ্ট ও অস্বস্তিতে ভুগে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost