
জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ২২৮ বোতল যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা (সর্দারপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৮)। রোববার ভোর রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদের বসতবাড়ির শয়নকক্ষ থেকে যৌন উত্তেজক সিরাপসহ তাকে আটক করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি সাহেব।
Leave a Reply