
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ) বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী পান্না
সভায় গ্রাম আদালতের সকল সুযোগ-সুবিধা নিয়ে জনগণের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী পান্না গ্রাম আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে সকলের মাঝে আলোচনা করেন এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সকল মামলা ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে নানা প্রশ্ন করেন। উক্ত প্রশ্নের উত্তর দেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) নাদিরা বেগম।
তিনি বলেন, তিন লক্ষ টাকা পর্যন্ত সমপরিমাণ দেওয়ানী ও ফৌজদারী সকল মামলা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা যাবে। এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
সর্বশেষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীসহ উপস্থিত সকলে গ্রাম আদালতের সকল সুযোগ-সুবিধা ও এখতিয়ার নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারীসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।
Leave a Reply