1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত অধিক্ষেত্র বহাল রাখা এবং পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সফিউল আলম চৌধুরী জুয়েল, জেলা ওলামা দলের সভাপতি তাসনীম আহমেদ, রুহুল আমীনসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা অত্যন্ত জরুরি। এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের অধিকার, কর্মপরিধি ও পেশাগত স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত অধিক্ষেত্র নিয়ে কোনো পরিবর্তন বা সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের মতামত ও স্বার্থ বিবেচনায় নেওয়ারও দাবি জানান তাঁরা।

বক্তারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় নিজেদের ন্যায্য অধিকার আদায়ে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অবস্থান ও কলম বিরতির মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা। কর্মসূচি শেষে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক এর কাছে জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost