
গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামবাসীর উদ্যোগে নবান্ন উৎসব উপলক্ষে খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেসবাউল উলুম (মেজবা) পরিচালনায় এবং আলহাজ মোঃ খয়বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. গোলজার হোসেন।জেলা বিএনপির কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর মাওলা পলাশ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আরেফিন চৌধুরী (আবু) জয়পুরহাট সদর থার অফিসার ইনচার্জ নূরে আলম, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নাজমুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাদশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখা, নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে।
Leave a Reply