
প্রিয় মানুষের স্মৃতি আর তাঁর রেখে যাওয়া ভালোবাসাকে ঘিরে শোকের আবহে কাটছে একটি পরিবারের দিন। প্রয়াত ব্যবসায়ী মো. মিজানুর রহমান বাদলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় তাঁর নিজ বাড়ির মসজিদে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের আফালকাঠি গ্রামে মরহুমের বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মরহুম মিজানুর রহমান বাদলের সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেন। তাঁদের স্মৃতিচারণে উঠে আসে তাঁর সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ, সততা, মানবিকতা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা। তাঁর চলে যাওয়ায় পরিবার-পরিজনের পাশাপাশি এলাকাবাসীও একজন ভালো মানুষকে হারিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
এ সময় মরহুমের ছোট ভাই ও নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান মিরন আবেগঘন বক্তব্য দেন। তিনি তাঁর ভাইয়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভাইকে হারানোর বেদনা প্রকাশ করে।
Leave a Reply