1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই হত্যা করল স্বামী

ষ্টাফ রিপোর্টাঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বিরাজ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

সোমবার (২৯ জুন) বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত দুলালি বেগম (৫৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভিযুক্ত বিরাজ মিয়া কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার বিকালে পারিবারিক বিরোধের একপর্যায়ে বিরাজ মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী দুলালি বেগমের বুকে একাধিকবার আঘাত করেন। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান দুলালি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে পাশের একটি পাটক্ষেতে লুকিয়ে থাকার চেষ্টা করেন অভিযুক্ত। খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিরাজ মিয়ার বিরুদ্ধে এর আগেও হত্যার একটি মামলা রয়েছে। ২০০৭ সালে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় স্ত্রী দুলালি বেগমই তার জামিনের ব্যবস্থা করেছিলেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ জানান, শাশুড়ি হত্যা মামলাটি নিহত সেলিনা বেগমের ভাই দায়ের করেছিলেন এবং সেটির তদন্ত-সংক্রান্ত তথ্য নথিভুক্ত রয়েছে।

ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost