1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন-সারজিস

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের উপস্থিতি নিয়ে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক নামে পরিচিত) বাসায় যান নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের আস্থাভাজন হিসেবে কাউন্সিলর মাসুদ আহমদ পরিচিত ছিলেন বলেও জানা যায়।

তবে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের ওই সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ কারণে সফরটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ছিল, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost