
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে “মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ”—এই বার্তা ছড়িয়ে দিতে শেরপুরের নকলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মমিনাকান্দা উত্তরপাড়া ও মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসা মোড় যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত খেলায় মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসা মোড় দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
Leave a Reply