1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা, টিফিনে বের হয়ে স্কুলছাত্র গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেছিলেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। এক পর্যায়ে গুলির ঘটনা ঘটলে ইথান গুলিবিদ্ধ হয়।

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। আহত শিক্ষার্থীর নাম ইথান আহম্মেদ প্রেম (১৩)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে টিফিন বিরতিতে স্কুল থেকে বের হলে গুলিবিদ্ধ হয় ঐ শিক্ষার্থী।

কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইথান কাঁটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেছিলেন। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। এক পর্যায়ে গুলির ঘটনা ঘটলে ইথান গুলিবিদ্ধ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর মা সোনিয়া আক্তার বাধন বলেন, ইথান আমার একমাত্র ছেলে। তার গায়ে কোনোদিন ফুলের টোকাও লাগেনি। সন্ত্রাসীরা আমার ছেলেকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost