1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মহররম উপলক্ষে আইভীর বাড়িতে নেওয়াজ বিতরণ

ষ্টাফ রিপোর্টাঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া, ধর্মীয় বয়ান এবং নেওয়াজ (শিরনি) বিতরণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজন তার পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নগরীর বিশিষ্টজন, সাংস্কৃতিক কর্মী, তরিকতপন্থি অনুসারী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তবে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে অনুষ্ঠানে দেখা যায়নি।

সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে এবারের আয়োজনে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

সন্ধ্যার পর আইভীর বাসভবন প্রাঙ্গণে অবস্থিত খানকা শরিফে মুসলিম উম্মাহ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বাসার ভেতরে ও সামনের সড়কে শিশু-কিশোররা মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করে। একই সময়ে তাজিয়া প্রস্তুতির কাজও চলতে দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ-

গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘরের সভাপতি ইসলাম জহির, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল এবং সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিনসহ আরও অনেকে।

এদিকে রাত পৌনে ১০টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসার সামনের সড়ক দিয়ে অতিক্রম করে। এ সময় নিরাপত্তার স্বার্থে বাসভবনের ফটক বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost