1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

পাঁচবিবিতে মাছের পোনা অবমুক্ত করন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মৎস্য সম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারি কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার আয়মারমুলপুর ইউনিয়নের কেশবপুর লাল ব্রিজ সংলগ্ন জলাশয় ও ধরঞ্জী ইউপির পারইল বিলে মোট ১২০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। একই দিন ইউনিয়ন প্রকল্পের আওতায় গৃহস্থালী পুকুরে মাছচাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। বুধবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, উন্মুক্ত জলাশয় ও গৃহস্থালী পুকুরে মাছচাষ এলাকার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে। এসময় স্থানীয় মৎস্য চাষি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost