1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পুলিশ হেফাজতে যুবক

ষ্টাফ রিপোর্টাঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে প্রিন্স রায় দীপ্ত (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ তাকে কৌশলে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত প্রিন্স রায় দীপ্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রিন্স রায় দীপ্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাদাঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার দিকে একদল উত্তেজিত ব্যক্তি গড়কাটি গ্রামে প্রিন্স রায় দীপ্তের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং স্থানীয় একটি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠায় ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে একটি চক্র এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost