1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধে শেরপুরে আলোচনা সভা

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে সাংবাদিক, সুধীসমাজ ও কনটেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আব্দুল বাতেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বোত্তম ব্যবহার, জনকল্যাণমূলক ও ইতিবাচক বিষয়বস্তু প্রচার, স্পর্শকাতর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকা, সাইবার বুলিং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া শেরপুর অঞ্চলে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তথ্য প্রচারে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভা শেষে অংশগ্রহণকারীরা একটি সচেতন, তথ্যসমৃদ্ধ, ইতিবাচক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost