1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নকলায় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, গুজব ও ভুয়া তথ্যের নেতিবাচক প্রভাব, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করা সম্ভব।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা সামাজিক সম্প্রীতি, জনস্বার্থ ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost