1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

গাজীপুর মহানগরে একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২১ জুন) দুপুরে একটি মিছিলের ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিল থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমরা দেখেছি। সেখানে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করা, পুলিশকে হুমকি দেওয়া কিংবা কোনো ধরনের সহিংসতার উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost