1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

বাথরুমের ফলস সিলিং থেকে নায়িকা ববির কথিত স্বামী আটক

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

নাটকীয় অভিযানে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঞ্চল্যকর এই অভিযানের শেষ পর্যন্ত বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। পরে একটি মামলার বাদীকে সঙ্গে নিয়ে গুলশানের ওই বাসায় তল্লাশি শুরু করে পুলিশ।

অভিযানে সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর বাসাটিতে অভিযান চালানো হয়। প্রথমে বাসার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে সন্দেহজনকভাবে বাথরুমের একটি ফলস সিলিং দেখতে পান পুলিশ সদস্যরা। সেখানে তল্লাশি চালাতেই তাকে আটক করা হয় বলে জানান তিনি। তবে তাকে ঠিক কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎসহ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর আগেও গত বছরের অক্টোবর মাসে একই ধরনের একটি প্রতারণা মামলায় তাকে আটক করা হয়েছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নাটকীয় এই আটক ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost