1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শাহরুখের ছাড় দিয়েছিলেন ৪২ লাখ, মারাঠি ছবিটির আয় এখন ৮১ কোটি

বিনোদন ডেস্কঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

আঞ্চলিক চলচ্চিত্রের পাশে দাঁড়িয়ে আবারও প্রশংসা কুড়িয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মাধ্যমে মারাঠি ছবি দেউল বান্দ ২-এর ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) বাবদ ৪২ লাখ ২৫ হাজার রুপির বিল মওকুফ করা হয়েছিল। সেই ছবিটিই এখন বক্স অফিসে ৮১ কোটির বেশি আয় করে আলোচনায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির মুক্তির সময় ডিসিপি-সংক্রান্ত ব্যয় নির্মাতাদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি শাহরুখ খানের নজরে এলে তিনি মানবিক বিবেচনায় বিলটি মওকুফের সিদ্ধান্ত নেন। এতে নির্মাতারা বড় ধরনের আর্থিক স্বস্তি পান।

এরপর মুক্তির পর থেকেই দর্শকদের সাড়া পেতে শুরু করে দেউল বান্দ ২। বক্স অফিস বিশ্লেষণ সংস্থা স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ছবিটি ইতোমধ্যে ৮১ কোটির বেশি রুপি আয় করেছে। মারাঠি চলচ্চিত্রের জন্য এটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পরিচালক প্রবীণ তারদের নির্মিত ছবিটি ধর্মীয় ও সামাজিক আবহের গল্প নিয়ে তৈরি। দর্শকপ্রিয়তার কারণে মুক্তির কয়েক সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী অব্যাহত রয়েছে।

শাহরুখ খানের এই উদ্যোগকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক আলোচনা চলছে। অনেকের মতে, ব্যবসায়িক হিসাবের বাইরে গিয়ে আঞ্চলিক চলচ্চিত্রকে সহায়তার এমন মানসিকতাই তাকে আলাদা মর্যাদা দিয়েছে। ফলে দেউল বান্দ ২-এর সাফল্যের গল্পে এখন সমানভাবে উচ্চারিত হচ্ছে শাহরুখের ৪২ লাখ টাকার এই সহায়তার কথাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost