1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে বিবৃতির দাবি জামায়াত এমপির

জাতীয় সংসদ ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন বলেন, গতকাল রবিবার আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয়া হয়নি এবং আমি যতটুকু জেনেছি যথাযথ কূটনৈতিক চিঠি দেয়ার পরও দুই ঘণ্টা তাকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে বসিয়ে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে শেষ পর্যন্ত অনুমতি দেয়া হলেও তিনি ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমদের কূটনীতিক ব্যর্থতা কী কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হয়েছে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার হলো না। নোটিশ দিলে বিবেচনা করা হবে।’

গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, গতকাল রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর ভারতীয় অভিবাসন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেন। দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে পরদিন সোমবার দেশে ফিরে আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost