1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

পাঁচবিবিতে শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিশু শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র উদ্বোধন করেন ইউএনও মহদোয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, উচাই বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক সুশান্ত কুমার ঘোষ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে উপস্থিত শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও নিয়মিত গাছের পরিচর্যার আহ্বান জানান ইউএনও কাশপিয়া। একইসঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন শিক্ষার্থীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost