1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআইসহ ৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে নাঈমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার।

নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost