
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মধ্য বাগুয়ান গ্রামে পানি প্রবাহের পথ বন্ধ করার কারণে সামান্য বৃষ্টিতেই চলাচলের রাস্তায় জলাবদ্ধা সৃষ্টি হয়েছে।
একারণে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি জমিয়ে গ্রামের শতাধিক মানুষের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ প্রতিবেশী জহুরুল ও খায়রুল নামে দুই ব্যক্তি পানি প্রবাহের রাস্তা বন্ধ করে বাড়ী নির্মাণ করার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ঐ গ্রামের রেশমা বেগম বলেন, সামান্য বৃষ্টি হলেই রাস্তাতে হাটু পানি জমে থাকে। ছোট্ট বাচ্চারা স্কুলে যেতে পারে না। নোংড়া, ময়লা পানি দিয়ে যাতায়াত করার কারণে বিভিন্ন ধরনের পানি বাহিত রোগ দেখা দিয়েছে। একই গ্রামের মিজান বলেন, একবার ইউপি সদস্য ও গ্রামের গন্যমান্য ব্যক্তিরা বসলেও কেউ জায়গা না দেওয়ায় ড্রেন নির্মাণ করা সম্ভব হয়নি।
এবিষয়ে জহুরুলের মা দেলোয়ারা বেগম বলেন, পানি যাওয়ার কারণে মাটি ধুয়ে যায়। একারণে বন্ধ করা হয়েছে। মাটির নিচ দিয়ে পাইপ দিলেই পানি চলে যাবে। স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ওই গ্রামের মানুষের চলাচলের জন্য বাধা থাকা স্বত্তে¡ও রাস্তা করে দিয়েছি। তারা ড্রেন করার জায়গা দিলে বরাদ্দ সাপেক্ষে আবারও ড্রেন নির্মান করে দেওয়া হবে।
Leave a Reply