1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নকলা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে ১ম পরামর্শ সভা অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

শেরপুরের নকলায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP) এর আওতায় দেশের ১৫টি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ১ম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) উপজেলা পরিষদ হল রুমে নকলা পৌরসভার বাস্তবায়নে আয়োজিত সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনা তুলে ধরে পরিকল্পিত ও সমন্বিত নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে পানি নিষ্কাশন ব্যবস্থা, যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পৌর এলাকার উন্নয়ন কার্যক্রমকে দীর্ঘমেয়াদী, সুশৃঙ্খল ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব হবে। একই সঙ্গে নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে এবং পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost