1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিএনপি সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বিএনপি সরকার গঠনের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংস্থাটি “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যানে দেখা যায়ঃ—

মার্চ ও এপ্রিল মাসে মোট ৬০৫টি খুন
২৯৪টি ছিনতাই
৯০টি ডাকাতি
১৯৬টি অপহরণ

একই সময়ে আরও উল্লেখ করা হয়ঃ—

পুলিশের ওপর হামলা: ১২৯টি ঘটনা
চুরি: ২,২১৪টি ঘটনা
নারী ও শিশু নির্যাতন: ৩,৪৯৬টি ঘটনা

প্রতিবেদনে আরও বলা হয়ঃ—

ধর্ষণের শিকার: ৭৮ থেকে ১০২ জন
গণধর্ষণের শিকার: ৩০ থেকে ৩৬ জন
ধর্ষণের শিকার শিশু: ৪৯ থেকে ৭১ জন

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost