1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

‎”পাঁচবিবি তুরিপাড়া মন্দিরের হরিবাসরে অর্ধ লক্ষ টাকা দিলেন” মেয়র প্রার্থী শামীম

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কলিজা অনেক দেখেছি কিন্তু তার মত এত বড় কলিজা কারো দেখিনি। তিনি হচ্ছেন ধর্মবর্ণ নির্বিশেষে আমাদেরগরিবেরবন্ধুমেয়রপ্রার্থীশামীম,বললেন,রেলওয়ে কুলিপট্টি দুর্গা মন্দিরে আগত হরিবাসরের ভক্তবৃন্দরা।

‎জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন কুলিপট্টি তূড়িপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন উৎসব-২০২৬ গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ৫ই জুন অনুষ্ঠিত হচ্ছে।

‎সনাতন ধর্মালম্বীদের বাৎসরিক এই অনুষ্ঠানকে ঘিরে মন্দির অঙ্গনে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। কীর্তন পরিবেশনায় ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক কীর্তন দল। ২৪ ঘন্টায় চলে এ আসর।

‎৫ই জুন শুক্রবার রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে হরিবাসর অঙ্গনে পরিদর্শনে গিয়েছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। এ সময় তিনি হিন্দু ধর্মালম্বীদের এই অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন হরিবাসর কমিটির সভাপতি শ্রী ভিপি সিং ও সাধারণ সম্পাদক শ্রী সুশেন সিং এবং কোষাধ্যক্ষ গোবিন্দ সিং এর হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও বণিক সমিতির সাবেক সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা প্রমুখ। হরিবাসর উপলক্ষে ভক্তদের ক্ষুধা নিবারণের জন্য মন্দির সংলগ্ন এলাকায় ২৪ ঘন্টায় চলছে রান্না ও খাবার পরিবেশন।

‎আয়োজকরা জানান,বিশ্ব শান্তি কল্পে ও মানবজাতির কল্যাণে প্রতি বছরের ন্যায় এবারও এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। আমরা সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost