1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে জালালপুরে উৎসবমুখর পরিবেশ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

শেরপুরের নকলায় পৌর এলাকার জালালপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

শুক্রবার বিকেলে জালালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেখানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ক্রীড়াপ্রেমী মানুষ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন মিয়া।

স্থানীয়দের মতে, বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এ ধরনের ব্যতিক্রমধর্মী প্রীতি ম্যাচ শুধু বিনোদনই নয়, বরং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলছে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost