1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

‎পাঁচবিবিতে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৭ বার পঠিত

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্য নিয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

‎এ উপলক্ষে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সাবেক ইভিপি ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ হোসেন ফাইনের আয়োজনে ও পরিকল্পনায় শুক্রবার বিকেলে পৌর সরকারি কবরস্থান, সৈয়দ নূর উদ্দিন এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণ, বালিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটাবুকা গ্রাম, সিতামাথখুর, কাদেরপাড়া ও জয়পুরহাট সদরের হেলকুন্ডায় ঔষধি গাছ নিমের চারা ৩০ টি, জাম গাছ ১৫ টি এবং কদম গাছ ৩৫ টি চারাগাছ রোপন করা হয়েছে।

‎সুন্দর আগামীর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন,পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাইজুল ইসলাম। তিনি বলেন,আমাদের সকলের উচিৎ ফাকা স্থানে ঔষধি, ফলজ, বনজ বৃক্ষ রোপন করা। আসুন সুন্দর আগামীর জন্য এখনি ভালো ভালো কাজ করি। গাছ লাগায় পরিবেশ বাঁচায়।
‎বিশেষ অতিথি ছিলেন,বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার, জয়নুল আবেদীন মাহমুদ,শিক্ষক মোঃ মির্জা রায়হান,মালেকুল ইসলাম, নাঈম ইসলাম,তৌফিক ইসলাম,আলফি কাসাস,সৌরভ, হিমেল, তালহা ইসলাম ও মোখলেসুর রহমান প্রমুখ । আয়োজক ফিরোজ হোসেন ফাইন বলেন,গাছ লাগান পরিবেশ বাঁচান, প্রকৃতির সাথে সুর মিলিয়ে চলি, আগামীর জন্য সুন্দর বাংলাদেশ গড়ি, আজকের একটি গাছ, আগামী দিনের বিশুদ্ধ নিঃশ্বাস।একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে,‎সবুজ দেশের সুস্থ বাতাস,লাগুক সবার প্রাণে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost