
শেরপুরের নকলায় বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে অনুষ্ঠিত হলো এক উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার ২ নং নকলা ইউনিয়নের ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন (কবি)।
খেলা আয়োজন করে ২ নং নকলা রনি ফুটবল একাডেমি। সার্বিক সহযোগিতায় ছিলেন নকলা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সোহেল রানা।
দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্ধারিত সময়ে খেলা গোল শূণ্য ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে বিবাহিত একাদশ ৫-৩ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি আলমগীর হোসাইন (কবি)। এ সময় মাঠজুড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply