1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

নকলায় উত্তর কায়দা যুব সমাজের আয়োজনে বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে শেরপুরের নকলা পৌরসভার উত্তর কায়দা যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ।

মঙ্গলবার আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে অবিবাহিত দলকে হারিয়ে বিজয়ী হয় বিবাহিত দল।

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা। খেলায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা মো. নাজমুল হক, ওয়ার্ড যুবদলের নেতা মো. কাশেম মিয়া ও আবু সামাদ, পৌর আনসার ও ভিডিপি কমান্ডার মো. খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, যুবসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয়। স্থানীয়রা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost