1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

পাঁচবিবির “বাগজানা হাইস্কুল ” ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ এর সমাপনী

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত পাড়ে অবস্থিত উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষে বাগজানা ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ সিজন-১ এর সমাপনী অনুষ্ঠিত হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানের (১৯৯৬-২০২৬) শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের ১৬’টি ক্রিকেট দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। ঈদের দ্বিতীয় দিন টুর্নামেন্টের উদ্বোধন হলেও তৃতীয় দিন ২০১২ ব্যাচের দলকে পরাজিত করে ২০২৪ ব্যাচ টুর্নামেন্টে জয়লাভ করে। টুর্নামেন্টটি সীমিত ১০ ওভারের বল দিয়ে অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজনে বাগজানা স্কুলে পড়ালেখা করা প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। নিজেদের ব্যাচের খেলা খেলতে ও উৎসাহ যোগানোর পাশাপাশি অনেক দিন পর ছোট বড়দের সাথে দেখা হয় কথাও হয়। বর্তমানে কে কোথায় কি অবস্থায় আছে একে অপরে মধ্যে তথ্য আদান-প্রদান করতে পেয়ে সবাই খুশি। প্রতি বছর এমন উদ্যোগ নেওয়ার জন্য আয়োজক কমিটির প্রতি অনুরোধ করেন অনেকেই।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী মোঃ আমিনুল ইসলাম মেহেবুল। তিনি বর্তমান সরকারের গণপূর্ত অধিদপ্তরের মহা- পরিচালক হিসেবে কর্মরত আছেন। এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নাজমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আওফের হোসাইন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মোহফেল হোসাইন, সিনিয়র সাংবাদিক বাবু দুলাল অধিকারী ও এহসানুল হক বাবুল সহ উভয়দলের খেলোয়াড় বৃন্দ।

টুর্নামেন্টে অংশ নেওয়া বাগজানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এমন একটি টুর্নামেন্ট আয়োজন করায় কমিটিকে ধন্যবাদ জানায় এবং ধারাবাহিকতা চলমান রাখতে বলেন।

আয়োজকরা জানান, বাগজানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও খেলাধুলার চর্চা বাড়াতে প্রথম বারের মতো প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা পেলে এমন উদ্যোগ ভবিষ্যতে নেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost